বিসমিল্লাহির রহমানির রাহিম।
হাসিমপুর আহমদিয়া দাখিল মাদরাসা কুলাউড়া উপজেলায় শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা রেখে চলেছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক ও বিজ্ঞানসহ প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে মাদরাসার সুনাম অক্ষুণ্ণ রাখছে। আমাদের দৃঢ় প্রত্যাশা—এ প্রতিষ্ঠান থেকে প্রতিটি শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞানমনস্ক, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আলোকিত মানুষ হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।
আমরা বিশ্বাস করি, সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। শিক্ষার ক্ষেত্রে সমাজও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই সন্তানদের পর্যাপ্ত সময় দিন, যাতে তারা সমাজকে সঠিকভাবে বুঝতে পারে। তাদের সাথে বিনোদনে অংশ নিন, সমাজের নানা অসঙ্গতি, দেশ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি এবং পরিবার ও সমাজের প্রতি তাদের দায়িত্ব নিয়ে খোলামেলা আলোচনা করুন।
মনে রাখা প্রয়োজন, একজন শিক্ষার্থী মাদরাসার নিয়ন্ত্রণে যতটা সময় থাকে, তার প্রায় তিনগুণ সময় কাটায় পরিবারের সাথে। এই সময়ের সঠিক ব্যবহারের ওপরই তার সার্বিক বিকাশ নির্ভর করে। কেবল পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্তিই চূড়ান্ত সফলতা নয়; শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও আবেগিক বিকাশ সমানভাবে জরুরি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমও (Co-curricular activities) সমান গুরুত্বের সাথে আয়ত্ত করতে হবে।
আসুন, মাদরাসা প্রশাসন ও অভিভাবকবৃন্দের সমন্বিত প্রচেষ্টায় আমরা আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলি এবং একটি সুন্দর, বাসযোগ্য পৃথিবী নির্মাণ করি।
পরম করুণাময় মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি, শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এবং আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি।
ধন্যবাদান্তে,
সভাপতি
ব্যবস্থাপনা কমিটি
হাসিমপুর আহমদিয়া দাখিল মাদরাসা
কুলাউড়া, মৌলভীবাজার।
সভাপতি

আব্দুল কাইয়ুম মাজু
সভাপতি, হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা